নেত্রকোনা শহরে লাইসেন্স বিহীন পরিচালিত ১৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার বিকালে জেলা শহরে থাকা একটি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এর আগের দিন মঙ্গলবার শহরের আরও ৯ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
বুধবার সিলগালা করা প্রতিষ্ঠানগুলে হলো- রায়হান ডায়াগনস্টিক, সুরক্ষা ডায়াগনস্টিক, মেডিকেয়ার প্যাথলজি, ইউনাইটেড ডিজিটাল ডায়াগনস্টিক, নাহার ডায়াগনস্টিক সেন্টার ও সুরক্ষা হাসপাতাল।
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা নেতৃত্বে এ অভিযানে ডা. মেডিকেল অফিসার প্রজ্ঞা সরকার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. আমজাদ হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক সঙ্গে ছিলেন।
এসএম
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন