বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের সভা কক্ষে বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি এডভোকেট মজিবুর রহমান নান্টু।
বরিশাল জেলা দক্ষিণ মহিলা দলের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, সদর বিএনপির টিম লিডার ও জেলা বিএনপি সদস্য এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা মহিলা দল সহ-সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক রেশমা বেগম, দপ্তর সম্পাদক শিউলি হাওলাদার, বরিশাল সদর মহিলা দল নেত্রী হোসনে আরা। এর পর্বে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ। পরে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বরিশাল প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসএম
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন