নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি ভালুকা সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, যুবদল নেতা এস এম সাইদুল ইসলাম, শেখ মাসুদ আহম্মেদ, আরিফুল হাসান খান রনি, রাসেল মন্ডল, সাজ্জাদ খান, জাহাঙ্গীর আলম, দুলাল, গোলাপ সরকার, কামরুজ্জামান তুহিন, সাগর, আসাদ, নাজমুল, ঝোটন মোল্লা, প্রদীপ তালুকদার, জুয়েল রানা, আব্দুস ছালাম, রফিক, নান্নু, রাজু ও মোস্তাফিজ প্রমূখ।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন