বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ফাঁড়ি পরিদর্শনে যান। এ সময় আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন এবং আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে ফাঁড়ির প্যারেড গ্রাউন্ডে পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে সশস্ত্র দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরিদর্শক কক্ষে বার্ষিক পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন। তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বলেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির বর্তমান কার্যক্রম সন্তোষজনক।
পরিদর্শন শেষে ফাঁড়ির প্রধান ফটকের পাশে একটি জলপাই গাছের চারা রোপণ করেন পুলিশ সুপার।
এরপর তিনি সান্তাহারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে মহিলা কলেজসংলগ্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া, ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, ডিএসবির ডিআইও আসলাম হোসেন, উপ-পরিদর্শক প্রত্যুল কুমার, ট্রাফিক সার্জেন্ট মাহবুব হোসেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম আখতারুজ্জামান মিঠু, পৌরসভার সাবেক কাউন্সিলর শাকিল আহমেদ, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক বাকিক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন