জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে আঃ আলীম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর নতুন পাড়া গ্রামের মৃত হাজী আব্দুল খালেকের ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লোডশেডিং থাকায় তার বসতবাড়ীতে দুটি তার সংযোগ দিতে যান তিনি। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালী ইউনিয়নে ইউপি সদস্য আক্তারুজ্জামান।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন