দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মো. শিহাব ইসলাম (১০) উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. খায়রুল ইসলাম ও বিউটি বেগমের ছেলে এবং ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এর চতুর্থ শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ১৯ সেপ্টেম্বর আনুমানিক ৩টায় শিহাব সকলের অগোচরে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে করতে এক সময় পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় শিক্ষার্থী শিহাবের শোকার্ত বাবা, মাসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন পরিবার।
যোগাযোগ করা হলে সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন