কেন্দ্রী নির্দেশ বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ শুরু করেছে।
রোববার দুপুরে সিরাজদীখান বাজারের চোকদ্দার মার্কেটের সামনে রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি শাহ আলম ঢালী আনুষ্ঠানিক ভাবে এ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা মিয়া, সহ সভাপতি কামাল হোসেন লাল, সহ সভাপতি মীর সোহাগ, ১ যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, সিরাজদীখান বাজার বণিক সমিতির যুগ্ন সম্পাদক মো আলম খান প্রমুখ।
এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন