গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মন্ডল, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন