জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড় বা আঁচড়ে এ রোগটি সংক্রমিত হয়। বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। বিখ্যাত ফরাসী অণুজীব বিদ লুইপাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল এলায়েন্স ফর র্যাবিস কন্ট্রোল নামক সংস্থা কর্তৃক তার মৃত্যু দিবস ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। বিশ্ব বিভিন্ন দেশের মতো বাংলাদেশও দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সারাদেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “জলাতঙ্ক:মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয়” প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল, সিডিসি এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, পরিসংখ্যানবিদ আব্বাস আলী, ব্যবসায়ী আবদুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামাস সজিব, ইপিআই কর্মকর্তা রমজান আলী, আওয়ামী লীগ নেতা জুয়েল হাজারী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। র্যালি শেষে দিবসটির ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘জলতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ এ প্রতিপাদ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে । বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দিবস উপলক্ষে র?্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক কর্মকর্তা (আর এম ও) ডা. আব্দুল আহাদ, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহিনুর আলম, মেডিকেল কর্মকর্তা ডা. উম্মে হাসনাত তানজিমা, ডা. প্রমিতা কুন্ডু ও ডা.সামি প্রমুখ।
বটিয়াঘাটা( খুলনা) প্রতিনিধি: “ জলাতঙ্ক মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয় “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সšে§লন কক্ষে, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভেটোনারি সার্জন ডাঃ প্রিতিলতা দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মলিক, এমওডিসি ডাঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান, ডাঃ শিল্পী বোস,ডাঃ শারমিন অনন্যা,স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনিসুজ্জামান, পরিসংখ্যান বীদ এস এম হামিদুল্লাহ ,ষ্টাপ নার্সসহ এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতি তার স্বাগত বক্তৃতায় বলেন, জলাতঙ্ক রোগ সম্পর্কে আপনারা কুকুর, বিড়াল,বেজি ও বানর থেকে সচেতন থাকবেন এবং কাউকে এই এসব প্রানী কামড় বা আচড় দিলে অবশ্যই তাকে ভ্যাকসিনের আশ্রয় নিবেন। তিনি আরও বলেন, একমাত্র কুকুরে কামড়ালে ৯০ ভাগ লোক জলাতঙ্ক আক্রান্ত হয়। তাই প্রানীদের ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে শহরের বোর্ডিং মাঠ সংলগ্ন জেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় থেকে একটি জনসচেতনতামূলক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম। এসময় তিনি জলাতংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জলাতংকের দ্বারা আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ শাফী প্রমূখ। সভায় বিভিন্ন খামার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মাঠ সহকারী, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মধুপুর প্রতিনিধিঃ দজলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়দ এ প্রতিপাদ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান। আলোচনা সভায় মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের উপর বিষদ আলোচনা করেন ম্যাডিক্যাল অফিসার ডাঃ ফাতেমাতুজ জহুরা। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্স, বিভিন্ন ফার্মেসীর মালিক,ক্লিনিক প্রতিনিধিগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর, এনজিও প্রতিনিধিগন।
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: "মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস`২০২২ পালিত হয়েছে। জানা গেছে, ২৮ সেপ্টম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জন ডা.নূরজাহান বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-ডা.মনজুরুল হক,ডা.তাসলিমুর রহমান,ডা.তাহমিদা,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স, স্থানীয় গনমাধ্যমকর্মীবৃন্দ। জুনেটিক ডিজিজ কন্ট্রোল(সিডিসি)`র আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তাগন বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম প্রতিনিধি: জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক প্রমুখ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন