জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় উপসচিব মোঃ আকবর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ উপজেলার তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত তালিকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম মনোনীত হয়েছেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট পুরস্কৃত করার জন্য আগামী ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণের জন্য অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ উপজেলার সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম আমার সংবাদকে বলেন এটা আমাদের একটা টিম ওয়ার্ক ছিলো। আমি আমার সহকর্মীদের কাছে খুবই কৃতজ্ঞ, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করছি এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, আমার অফিস, ডিসি স্যারের অফিসসহ সবাই এক সঙ্গে কাজ করেছি বলে এটি সম্ভব হয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন