সারাদেশে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৪:৫০ পিএম
সারাদেশে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৬৯২টি সমবায় সমিতি রয়েছে। এসব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন সহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) "বঙ্গবদন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ স্লোগানকে সামনে সারাদেশে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিতে হয়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণ,  র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "বঙ্গবদন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যে, টাঙ্গাইলের সখীপুরে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়, ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় শোভাযাত্রা, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউজ, অধ্যক্ষ আলীম মাহমুদ, বিআরডিবি‍‍`র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সখীপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, আব্বাছ উদ্দিন আকন্দ প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পাঁচ  শতাধিক সমবায়ী উপস্থিত ছিলো। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: শনিবার (৫ নভেম্বর) ৫১তম জাতীয় সমবায় দিবস। সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি  সকাল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  উদযাপিত হয়েছে। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। সমবায় দিবস ২০২২ উপলক্ষে সকাল ৯ টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সরক প্রদর্শন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা সমবায় অধিদপ্তরের কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস এমপি। সমবায় অফিসার মো.রবিউল রানার স্বাগতিত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার সুচনা হয়। এমপি কুদ্দস  বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যকারি ভুমিকা রাখছে।আশা করি, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব। ইনশাল্লাহ! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,কৃষি অফিসার মো. হারুনর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলার সকল ইউনিয়নের পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সুবিধাভোগী নারী ও যুবকরা।

কোনাবাড়ি প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে পালিত হল ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২। দিবসটি উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র ্যালি নগরীর শহিদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পতকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মধ্যে দিয়ে অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভিন, সদর উপজেলা প্রশাসক সৈয়দ মোরাদ আলী ও গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ গাজীপুর জেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ। এ বছর গাজীপুর জেলায় সমবায়ে অবদান রাখায় ১১টি সমবায় সমিতি ও ৫ জন ব্যাক্তি কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দোহার (ঢাকা) প্রতিনিধি:‍‍`বঙ্গবন্ধুর দর্শন,  সমবায়ে উন্নয়ন‍‍` এ স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সমবায় দিবস উপলক্ষে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রতন চত্বর হয়ে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ এ এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উইভার্স কো-অপারেটিভের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি মো. আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।  তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।  দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং দোহার উপজেলা সমবায় অফিসার আরিফা বানু‍‍`র আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো. ফজজুল হক, দোহার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মো. নাফিজ উদ্দিন চৌধুরী। উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. মামুন-অর- রশিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান মোড়ল ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ।

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যের ওপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে একটি র্যালী বের হয়। এটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন।এতে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজু, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক জিল্লুর রহমান, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন, সমবায় সংগঠক খুরশিদ শরীফ, রওনক মিয়া, মাজহারুল ইসলাম টিটো প্রমূখ। সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক জিল্লুর রহমান।

কাউনিয়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলায় ৫১ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার পালিত হয়। উপজেলা ক্যাম্পাসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে  আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া আরোও বক্তব্য রাখেন ডিমলা উপজেলার  খাদ্য নিয়ন্ত্রক অফিসার  এনামুল হক গ্রেনেট, সমবায়ী আলিমুল রেজা খান জুয়েল, আফজাল হোসেন, আখরাম হোসেন অরেঞ্চ প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বনাঢ়্য র্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা চত্ত্বরে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম খলিল,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. জাবের মিয়া,  কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন। সমবায়দের পক্ষে বক্তব্য রাখেন-খোরশেদ আলম ও সালেহীন খলিল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় বর্নাঢ্য র্যালি  ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল ইমরান এর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিকসম্পাদক আবুল হোসেন,শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা শফিকুল ইসলাম, বি আর ডি ভি কর্মকর্তা দীপংকর চন্দ্র, মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামসহ দুমকি উপজেলার বিভিন্ন সমবায়ী সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মদন প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যটি সামনে রেখে নেত্রকোনার মদনে। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীগণের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস আজ শনিবার(৫ নভেম্বর) উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পাবলিক হল মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সমবায় কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটি এম কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আল আমিন তালুকদার সাংবাদিক সুদর্শন আচার্য প্রমূখ।

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এদিবস পালিত হয় । সকাল সাড়ে ১০টায় অতিথি ও সমবায়ীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান , ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমূখ। এছাড়া উপজেলার প্রায় ৩শত জন সমবায়ী উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৫৩২টি সমবায়ের মধ্যে ১৭টি শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতির মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শনিবার (৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা  প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য-১৩ নীলফামারী-২ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু।এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর সবুর, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদারসহ সমবায়ের সকল কর্মকর্তা ও কর্মচারিরা।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে  ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে পতাকা উত্তোলন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়াম এক আলোচনাসভার অনুষ্ঠিত হয়।  এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি তামান্না রহমান জ্যোতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলিফনুর মিনি, প্রসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন"। শনিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সকাল ১১টায় উপজেলা চত্বরে র্যালী ও জাতীয় পতাকা উত্তোলন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল বিশ্বাস, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা সুকান্ত কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোত্তালেব আলী, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির সহ প্রমূখ। অনুষ্ঠান শেষে সেরা সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:  ‍‍`বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র্যালী, আলোচনা সভা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল  দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্লাহ খান। পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সভাপতি মো.আলী হোসেনের সঞ্চালনায় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক একেএম মাহমুদ হাসান বিশিষ্ঠ সমবায়ী ব্যক্তিত্ব আমান উল্লাহ ভুইয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম,মাটিরাঙ্গা আনসার ভিডিপি কর্মকর্তা রহিমা বেগম, মাটিরাঙ্গা সম্প্রীতি ঋন দান সমবায় সমিতির লি: এর  প্রতিনিধি বাবুল চন্দ্র বণিক, মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো:হারুন উর রশীদ, প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম  বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন,সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজার জাত করণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি বলে জানান তিনি। সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে কারোর সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে  আমাদের সকলের মাঝে  সঞ্চয়ী মনোবাব গড়ে তুলতে হবে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, উপজেলার ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় ও সংগঠকদের মাঝে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

গৌরীপুর প্রতিনিধি: ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর ভাল কাজের স্বীকৃতি স্বরূপ স্থানীয় নয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে এ দিবসটি উদযাপন উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও স্থানীয় সমবায়ী সাংবাদিক ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা প্রমুখ। সম্মাননা প্রাপ্ত স্থানীয় সমবায় সমিতিগুলো হলো- সান বহুমুখী সমবায় সমিতি লিঃ, শ্রীধরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, পরিবর্তন সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ, লাটুরপায়া যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর বাসস্ট্যান্ড অটো রিকশা মালিক ও শ্রমিক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ, চার তারকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর মধুবন আদর্শ ভূমিহীন সমবায় সমিতি লিঃ, চড়াকোনা মহিলা উন্নয়ন সমিতি লিমিডেট এবং মোহনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।

দিরাই প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নতয়ন" প্রতিপাদ্য  নিয়ে দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গনমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান, পরিষদ সদস্য রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ। বক্তব্য রাখেন-সমবায়ী কানুদাস,গোপেশ বর্মণ,শাহারুদ্দীন,লিলি আক্তার হুসনা আলী প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন" নেত্রকোনার কেন্দুয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভায় কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায়  সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।  সমবায় দিবসে র্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান চৌধুরী সকল সমবায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য যদি সঠিকভাবে মেনে চলি তাহলেই সমাজের হতদরিদ্র, নিপীড়িত মানুষগুলির কিছুটা হলেও দঃখ লাগব হবে। আরো বক্তব্য রাখেন-কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান খান সোহাগ, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.বজলুর রহমান,  কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক  জিয়াউর রহমান জীবন, সোনার বাংলা সমবায় সমিতি সমবায়ী নেতা মো. ফজলুল হক, সমবায়ী শাহজাহান শেখ প্রমূখ। এসময় আরো  উপস্থিত ছিলেন-কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো.সাইফুল ইসলাম আঙ্গুর, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া প্রেস ক্লাবের সহ সভাপতি সুনীল পোদ্দার, সাংবাদিক আশরাফ গোলাপ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কেন্দুয়া উপজেলা আওতাভুক্ত নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৫১ তম সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে একটি র ্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলি প্রদিক্ষণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র ্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন। আরো বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জহুরুল হক, সাংবাদি অ্যাডভোকেট কোরবান আলী প্রমুখ। আলোচনা সভায় ১৬ জন গরু খামারিকে প্রত্যেককে ১ লাখ টাকা করে ১৬ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংসদ সদস্য আহসানুল হক টিটু, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, ওসি মো. নাছির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, আটিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ, ফাজিলহাটী ইউপি চেয়ারম্যা মো. শওকত আলী প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রেখা ইয়াসমিন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমবেত হয়ে র্যালি‍‍`র সমাপ্তি হয়।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব উন নাহার লিনা বকল, সমবায় অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত ৫ নভেম্বর ইটনা উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম আরম্ভ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্তে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলনে-ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, বক্তব্যের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-ইটনা উপজেলা সমবায় অফিসার মাহফুজ আমিন, বক্তব্য রাখেন ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম, ইটনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও সমবায়ি ফয়সাল আহমেদ প্রমূখ। বক্তাগণ জাতীয় সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট সমবায়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন-ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম।

নাচোল প্রতিনিধি: সমবায় শক্তি সমবায়-ই মুক্তি  "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণ্যঢ্য র্র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের পর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায়ের (ভারপ্রাপ্ত) অফিসার মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষি অফিসার বুলবুল আহমেদ, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি  মোস্তাফিজুর রহমান (বুলেট)। উপজেলা আদিবাসী একাডেমীর সাবেক সভাপতি জৌতিন হেব্রম, সমবায়ের সহকারী পরিদর্শক শফিকুল আলম, ক্রাউন সঞ্জয় ও ঋনদানের সভাপতি রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্য বৃন্দরা। আলোচনা শেষে ৩জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৩জন শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সংবর্ধনা তুলে দেন অতিথি বৃন্দ।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন" সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫নভেম্বর) সকাল ১০টার দিকে  জাতীয় সমবায় দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায়ের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। স্বাগত বক্তব্য রাখেন-খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ। এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলমম, পার্বত্য জেলা পরিষদের সমবায় বিভাগের আহবায়ক ও  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে। যার যতটুকু খালি জায়গা আছে প্রত্যেককেই কৃষিপন্য উৎপাদন মুখী করে তুলতে হবে। কারো সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে সবাইকে নজর দিতে হবে। সমবায়ের মাধ্যমে আয় বৈষম্য হ্রাস করে ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের সমাজের সার্থকতা হবে তখন যখন আমরা নিজেদের মধ্যে বৈষম্য দূর করতে পারবো। সুখী সমৃদ্ধ জীবন যাপনের জন্য একতা বা সমবায়ের কোন বিকল্প নেই। বাংলাদেশকে সুখী সমৃদ্ধ। সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সমবায় কার্যক্রমকে আরো গতিশীল সক্রিয় যুগ উপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত  উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল  ত্রিপুরা এমপি, জেলার ১৫টি সফল সমবায় সমিতির শ্রেষ্ট সমবায়দের মাঝে সম্মাননার ক্রেষ্ট ও সনদ তুলে দেন।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সমবায় র‌্যালী, আলোচনা সভা, সফল সমবায় সমিতি এবং সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর ইউসিসিএ লিমিটেডের সভাপতি আমির হামজা, সমবায় সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, এস এম আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়লসহ উপস্থিত সমবায়ীবৃন্দ।গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপজেলার সমবায় সমিতির মধ্য থেকে ৪টি সফল সমিতি ইত্তেহাদ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, উষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, রাজেন্দ্রপুর বন্ধন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এবং ৬ জন সফল সমবায়ী আদি হোমল্যান্ড কর্মজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মূকুল, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফরিদ মিয়া, শ্রীপুর উপজেলা মৌ-চাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী, গাজীপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য ও নারী উদ্যোক্তা হাসনা হেনা ঝুমি, সমাজ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুল ইসলাম এবং জনকল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তারকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভার আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা ও পায়ড়া উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন।

লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি: ‍‍`বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‍‍` এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ নভেম্বর) লাকসামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালির ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম লাকসাম প্রেস ক্লাবেস সভাপতি তাবারক উল্লাহ কায়েস, চেয়ারম্যান আবদুল আউয়াল, আবদুল আউয়াল মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফ মজুঃ। প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হক মামুনের উপস্থাপনা আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া। লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমবায়ি ডাঃ লিটন চন্দ্র ভৌমিক, হারুনুর রোকেয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলপুর প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব দেওয়ান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, তারাকান্দা বণিক সমিতির সভাপতি সাংবাদিক নুরুজ্জামান সরকার বকুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রামভদ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান, ফুলপুর- তারাকান্দা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফুর। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট  প্রদান করা হয়েছে।

আগৈলঝাড়া প্রতিনিধি: ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যেগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন-আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান, উপজেলা কন্যা শিশু এ্যাডভোকেশী ফোরামের উপজেলা সভাপতি এলিনা জাহিন পুতুলসহ প্রমুখ। পরে সমবায় কাজে বিভিন্ন অবদান রাখায় সমবাদীয়ের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সদস্যবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করেন। পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। আরোও উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম  প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে শনিবার বেলা ১১টায় এ উপলায় একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও শ্রেষ্ঠ সমবায়ীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সমবায় অফিসার বিধু ভূষন রায়, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, সমবায়ী হযরত আলী, পলাশ চন্দ্র প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রামগতিতে সমবায়ী র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৫নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাাদক আবদুল ওয়াহেদ, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: নাসির উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাঙ্গামাটি প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করার জন্য সমবায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র সমবায়ী সমিতি গুলো যাতে দাঁড়াতে পারে তার জন্য আমাদের হাত প্রসারিত থাকবে। শনিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের উদোগে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসকৃ রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমবায় আহবায়ক ইলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্য। আলোচনা সভায় শেষে সফল সমিতির মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট  বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, ঘাটাইল উপজেলা শিক্ষক কোঅপারেটিব শেখ মোঃ রফিকুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির, যমুনা সমবায় সমিতি ব্যবস্থাপনা পরিচালক এনায়েত করিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা সমবায় অফিসার মোঃ ওয়াজেদ আলী। পরে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন সমবায় সমিতিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমবায় দিবস নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান, সমবায় অফিসার আতাউর রহহমান, সহকারি শিক্ষা অফিসার রিপন আলী, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শিশু উন্নয়ন সংস্থার পরিচালক ড. শফিউল ইসলাম ভূইয়া, সমবায়ী শ্যামল চন্দ্র সরকার প্রমূখ। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন নিবন্ধনধারী ৯টি প্রতিষ্ঠানকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি  বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। বিশেষ অতিথি  ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, সেলিম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাবিরা খান। এ সময় উপস্থিত ছিলেন আরো অনেকেই।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা সমবায় কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সমবায় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সমবায় ব্যাংকের সভাপতি পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা জেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল- হাসান, জেলা জেলা সমবায় অফিসার মৃনাল কান্তি কল্লিক প্রমুখ। জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া মাগুরার শ্রীপুরে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহিন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা স্বরসতী রানী দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।

ভৈরব প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জরে ভৈরবে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১২ টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে সমবায় বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা সমবায় অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূ’মি) জুলহাস হোসেন সৌরভ।ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ভৈরব কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ ইবনে সোলায়মান, বিশিষ্ট সমবায়ী কাজী সাইদুর রহমান প্রমুখ। এ সময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, কমলপুর পশ্চিম পাড়া সমবায় সমিতির সভাপতি রক্ত সৈনিক বাদল মিয়া,শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মিলাদ হোসেন অপু,জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ফারুক আহম্মেদ,প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, শিমুল কান্দি প্রত্যাশা সমবায় সমিতির সহ সভাপতি রোমা বেগম। আলোচনা সভা শেষে ভৈরবে শ্রেষ্ঠ সমবায়ী  ও সর্বোচ্চ অডিট ফি প্রদানকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের নেতৃত্বে একটি বর্নাঢ র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মোঃ মোক্তার হোসেন, ভাইস চেয়ার ম্যান সোহাগী রহমান মুক্তা, চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, মুনশী ফরুখ হোসাইন। অন্যানের মধ্যে বক্তব্য রখেন, পরির্দশক মোঃ মোফিজুর রহমান, এশিয়া ঋণদান সমিতির সাধারণ সম্পাদক সমবায়ী মোঃ তাইজুল ইসলাম টিটন মোঃ নায়েব আলী, মোঃ সুমন, আলী, প্রমূখ।

রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার রাউজান উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ওবাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম, রাউজান সরকারি আর আর এস সি মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, রুবিনা ইয়াসমিন রুজি। বক্তব্য রাখেন রঞ্জন বড়ুয়া, এম এ হাসেম, মোহম্মদ মুবিন উদ্দিন, নুরুন্নবী প্রমুখ। আলোচনা সভা শেষে ১২ জন সফল সমবায় সমিতির হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: "বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব পুরাতন সভাপতি অধ্যাপক আনোয়ারুল আনোয়ারুল ইসলাম, সমবায় নেতা ইমরান আলী ও নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সমবায় নেতা, সমবায় দপ্তর কর্তৃক পরিচালিত তিন শতাধিক সমবায় সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা নূরুজ্জামাল উপজেলার মোট ৯১টি সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সমবায় অধিদপ্তরের কাজ, গুরুত্ব ও সম্ভাবনার কথা বর্ণনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।