ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে আহব্বায়ক কমিটির উদ্যোগে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহব্বায়ক কমিটি ও অবঃ প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটি, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আহসান হাবিব,আব্দুল মান্নান, কুশমত আলী, দিলারা বেগম, মোকবুল হোসেন, আম্বর আলী, ফজলুল হক, হামিদুর রহমান, বকুল হোসেন, আবুল কালাম, জাকির হোসেন, মোসারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় নভেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে ডিসেম্বরের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন