কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদান উপলক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি এর ব্যবস্থাপনায় সোমবার দিনব্যাপী অনন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মেডিকেল ক্যাম্পেইনে দুই হাজার সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা ওষুধ প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবিসহ উপ-অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী, অনন্তপুর বিওপির নায়েক সুবেদার অমলেন্দু বৌদ্ধ, লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি`র হাবিলদার মহসিন আলী, অনন্তপুর বিওপির হাবিলদার দিলীপ কুমার, সাবেক ইউপি সদস্য আলিফ উদ্দিন সহ আরো অনেকে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সীমান্তবর্তী জনসাধারণ বিজিবিকে অসংখ্য ধন্যবাদ জানান।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন