চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে এসছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ডিপোর শেডে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফিরোজ মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিএম ডিপোর অভ্যন্তরে একটি শেডে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত কর আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে জানা যাবে।
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের লাশ উদ্ধার এবং দুই শতাধিক দগ্ধ ও আহত হন।
এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন