ফেনী মাতাতে আসছেন জেমস ও মাইলস

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৩:১০ পিএম
ফেনী মাতাতে আসছেন জেমস ও মাইলস

দক্ষিণ এশিয়ার বিখ্যাত সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস ও মাইলস আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফেনী আসছেন।

জানা গেছে, ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন নগর বাউল জেমস ও মাইলস।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি কলেজ হাই স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

জেমস ও মাইলস ভক্তদের অনুরোধ জানিয়ে মেয়র স্বপন মিয়াজী বলেন, সকলের সহমর্মিতা ও ভাতৃত্ববোধ বজায় রেখে আনন্দ উপভোগ করবেন।

আপনার দ্বারা আপনার পাশে থাকা কোনো ভাই-বোন, পরিবারের কোন সদস্য অপমানিত বা হেনস্তের শিকার না হয় সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

এসময় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহাদাৎ হোসেন মাঠ পরিদর্শন শেষে বলেন, পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হবে। 
যাতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়াও সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। দর্শকরা আনন্দঘন পরিবেশে যাতে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সেজন্য অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত পুলিশের সদস্যরা নিরাপত্তা নিয়োজিত থাকবেন বলে তিনি জানান।

মাঠ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, আপন ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস