জলঢাকার প্রাথমিক শিক্ষা অফিসারকে অন্যত্র বদলি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০১:২১ পিএম
জলঢাকার প্রাথমিক শিক্ষা অফিসারকে অন্যত্র বদলি

নীলফামারী জলঢাকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অন্যত্র বদলি করা হয়েছে। বদলি জনিত কারণে বুধবার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আব্দুল আলীম স্বাক্ষরিত একটি অফিস আদেশে ৪ জন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বদলি করা হয়। 

এর মধ্যে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে ওই চিঠিতে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন, ‘জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বদলি সংক্রান্ত একটি অফিস আদেশ গত রাতে পেয়েছি, আদেশটি বাস্তবায়নে সংশ্লিষ্ট অফিসারকে বলা হবে।’

এর আগে গেল বছরের ৩০ ডিসেম্বর দৈনিক আমার সংবাদ পত্রিকায় ‘কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কেএস