নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী বড় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নীলফামারী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছাত্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। তিনি "কবিতা আবৃত্তি" বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার।
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিনের ছেলে শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী `আসমাইন আদিল` দ্বিতীয় স্থান অধিকার করেন।
এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পৌরসভার ১৪টি প্রাথমিক বিদ্যালয়।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন