ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ঢাকা ডেন্টালকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নানা অনিয়মের অভিযোগে জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ল্যাব কেয়ার ডায়াগনস্টিককে ৩ হাজার, জনসেবা ক্লিনিককে ৩ হাজার, মুক্তি ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়াগনস্টিককে ৫ হাজার, দোহার জেনারেল হাসপাতালকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টালকে ৫০ হাজার মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেন।
জনস্বার্থে চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ডা. উম্মে হুমায়রা কানেতা, স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন, দোহার থানার এস আই মো. গিয়াস।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন