ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ মামলার এক আসামিসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (মাস্টার) নামে একজনসহ বিভিন্ন মামলায় মোট ১২জনকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। এদের মধ্যে সাজা প্রাপ্ত ওয়ারেন্টে ভুক্ত ও নিয়মিত মামলার আসামিও রয়েছে।
বাকি আসামিরা হলো, শাহ জামাল, মো. বিপ্লব, মোঃ কাজল মিয়া, মোঃ রাসেল মিয়া, শাহাদাত হোসাইন, মোঃ হুমায়ুন, মোঃ জহিরুল ইসলাম, মো. ফয়সাল, মো. নজরুল ইসলাম, মো. সেলিম ও মো. এনামুল।
ভালুকা মডেল থানার ইনস্পেকটর (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার এক গৃহিনীকে ধর্ষণের অভিযোগে একজন সহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন