চাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত ৪

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৪:০৭ পিএম
চাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কায় নিহত ৪

বান্দরবানের রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তবে  তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যাত্রীবাহী চাঁদের গাড়িটি বগালেক থেকে রুমায় যাচ্ছিল। পথে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে পৌঁছালে পেছন থেকে চাঁদের গাড়িতে একইমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।

আহতদের উদ্ধার করে রুমা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

এআরএস