ময়মনসিংহের ভালুকায় বাড়ির উঠানে রান্না করার সময় খেঁজুর গাছের গুড়ি ভেঙে পরে গাছের চাপায় চায়না আক্তার নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার মল্লিকবাড়ীর গোবুদিয়া মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ওঠানে অসুস্থ শাশুড়ীর জন্য রান্না করার সময় গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস শুরু হলে বাতাসে খেঁজুর গাছটি ভেঙে গৃহবধূর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত চায়না আক্তার (৩৫) ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আতিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখি খেঁজুর গাছের গুড়ি নষ্ট পঁচে আছে। একটু বাতাসে গাছটি তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন