ময়মনসিংহের গৌরীপুর পুরাতন কাপড়ের গুদাম অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার শেষ রাতে গৌরীপুর পৌরশহরের কলাবাগান এলাকার বাঘাদের নতুন-পুরাতন কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে একটি কাপড়ের গুদাম পুড়ে নতুন-পুরাতন কাপড় ও শিশুদের খেলনার জিনিসসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মালিক বাঘা।
আগুন লাগলে তাদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসো গৌরীপুর গড়ি `স্বেচ্ছাসেবকরা এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে আশেপাশে অন্যান্য ঘর-বাড়ির ক্ষতি হয়নি। বাঘার বাবা দুলাল দে জানিয়েছেন গুদাম ঘরের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করেন।
নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন জানিয়েছেন ক্ষতিগ্রস্থের পরিমান বিবেচনায় উর্ধ্বতন কর্মকর্তাদের জাননো হয়েছে।
এমএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন