‘সবাই মিলে বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে মিনি লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল ) বেলা ১১টায় উলিপুর ডট কমথর উদ্যোগে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই বাজারের নাগর চন্দ্র শীলের সেলুনে এ লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
এ সময় লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা, নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এডমিন ম্যানেজার অমিত চন্দ্র পাল, প্রধান প্রতিবেদক আব্দুল মালেক, মিনি লাইব্রেরী সহ সমন্বয়ক জামিউল ইসলাম, জামিউল ইসলাম জুহান, সদস্য মীর মোশারফ, সেলুন মালিক নাগর চন্দ্র শীল সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ নিয়ে জেলায় মোট ৩৬টি মিনি লাইব্রেরীর উদ্বোধন করা হলো।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন