ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামে এক ব্যক্তির ছেলে রিতাজ মীরকে (৮) অজ্ঞাত এক যুবক নিয়ে যেতে চেষ্টা করে।
এসময় স্থানীয় লোকজন তাকে ছেলেধরা সন্দেহে গণধোলাই ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এছাড়া আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেধরা সন্দেহ তাকে গণধোলাইয়ের পর তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন