গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটের বোয়ালীদহ গ্রাম থেকে মাদক মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি রিজু মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম সঙীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
রিজু মন্ডল (৩৪) বোয়ালীদহ গ্রামের এন্তাজ মন্ডলের পুত্র। পুলিশ সূত্রে জানান যায়, জি আর ৩৩৬/১৭ সাদুল্লাপুর থানার মাদক মামলায় তার ১০ বছরের সাজা হয়। সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন