কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ১ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯মে) পুলিশ জানায়,গতকাল ১৮মে সন্ধ্যায় উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামস্থ ব্রহ্মপূত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন-উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামস্থ ব্রহ্মপূত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর গ্রামের মাদক কারবারি মোঃ হাবিবুর রহামন(২৭) মোঃ মহসিন মিয়া(২৩), ও রৌমারী থানাধীন কাজাইকাটা গ্রামের মোঃ রিপন মিয়া(১৮) ।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন