কক্সবাজারের পেকুয়ায় ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা সংলগ্ন জায়গা থেকে তাকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মো.জালাল উদ্দিন (৪৩)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের মৃত.জামাল উদ্দিনের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করে। তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (মামলা নং-১৮/২৩) রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করেছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন