থানচিতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৫:০৯ পিএম
থানচিতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস অনুষ্ঠিত

সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে "গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি," এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, থানচি বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এসে বণার্ঢ্য র্যালী শেষ হয়।

বিএনকেএস এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার ও নারী নেত্রী গোপা চাকমা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক উপ-সহকারী মেডিকেল অফিসার মেথোয়াইচিং মারমা, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, বিএনকেএস প্রোগ্রাম অফিসার উবানু মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মশিউর আলম ও প্যারামেডিক্স উবাথোয়াই মারমা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ দেশ পরিচালনায় এখন দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে- নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুর যত্ন পাওয়া নিশ্চিতা প্রদান করা।

সভাপতি বলেন, নিরাপদ মাতৃত্ব বলতে গর্ভকালীন যত্নের লক্ষ্য মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না হয় সেজন্য পরিবার, সমাজ ও দেশকে একটি সুস্থ সন্তান উপহার দেওয়াই এর উদ্দেশ্য।

আরএস