বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৫:৪৩ পিএম
বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত, লেফটেন্যান্ট আলভী, দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়নের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক অবদান রাখবে।

এছাড়া দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এম জি