লালমনিরহাটের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রিয়া সংস্থার সহযোগিতায় তুষভাণ্ডারম রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে লেলিন বসুনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (চার্জ অফিসার) হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, উপজেলা তথ্য অফিসার ফোস্তফা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের ৮ দল অংশগ্রহন করেন দলগুলো হল ভোটমারী ইউপি, মদাতী ইউপি, তুষভাণ্ডার ইউপি, দলগ্রাম ইউপি, গোড়ল ইউপি, চন্দ্রপুর ইউপি, চলবলা ইউপি, কাকিনা ইউপি।
উদ্বোধনী খেলায় দলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ ও তুষভাণ্ডার ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় তুষভাণ্ডার ইউনিয়ন ৩ - ০ গোলে দলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন