নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৫০০ পিস ইয়াবাসহ শাহনাজ (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আড়াই হাজার থানা পুলিশ।
শাহনাজ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার হাবিবপুর মধ্যেমপাড়া গ্ৰামের মনির হোসেনের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় থানার সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে উপজেলার বিশনন্দী ফেরিঘাটের মানিকপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান শাহনাজের নামে মাদক আইনে মামলা দিয়ে সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন