বাকেরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৭:৫৬ পিএম
বাকেরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বসির আহম্মেদ সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র, মোঃ শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

আরএস