আইন সহায়তা কেন্দ্রের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৫১ পিএম
আইন সহায়তা কেন্দ্রের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র’ (আসক) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দিনাজপুর শহরের খাসিপাড়াস্থ সংগঠনের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আইন সহায়তা কেন্দ্রের জেলা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি দয়ারাম রায়, সহ-সভাপতি খালেদ মার্শাল, সহ-সভাপতি জয়, দপ্তর সম্পাদক দুলাল হোসেন ও প্রচার সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজহার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার, এনটিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন এবং সংগঠনের সদস্য আলামিন, শহিদুল ইসলাম ও অলিউর রহমানসহ অনেকে।

সভায় বক্তারা ভারতীয় পুশব্যাকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় মানবাধিকারের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেএইচআর