জামালপুরের মেলান্দহে এগারো জুয়াড়ি আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. হেলাল মিয়া (৬০), মো. আব্দুস ছামাদ (৫২), শ্রী সুকুমার দাস (৬৬), মো. আব্দুর রাজ্জাক লিটন (৬০), মো. ওয়াদুদ মিয়া (৫৫), খোরশেদ আলম (৫২), আব্দুল কুদ্দুস (৫৫), কাশেম মিয়া (৬০), টোকা মিয়া (৫০), জগলু মিয়া (৩৫), জুয়েল মিয়া (৪৫)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রৌমারি বিল এলাকায় প্রতিদিন জুয়া চলে আসছে।
পরে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন