মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলার সভাপতি শৈবাল সম্পাদক নয়ন

জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৭:০৮ পিএম
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলার সভাপতি শৈবাল সম্পাদক নয়ন

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন "বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড" এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বাংলাদেশ আওয়ামীলীগ‍‍`র প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন (এমপি) এর উপস্থিতিতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক ইয়াছিন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডভোকেট শৈবাল দত্ত কে সভাপতি ও ওমর ফারুক নয়ন কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের ফেনী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে সহ-সভাপতি পদে শহিদুল আলম, সাংবাদিক আফতাব হোসেন মমিন, খালেদ মোহাম্মদ আলী রাসেল, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট হাবিবুল আলম জুয়েল, খুরশিদ আলম, ইলিয়াছ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন,  মো: আলাউদ্দিন, দিদার পাটোয়ারী, জাহিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে উৎপল বিশ্বাস প্রমুখ। 

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানব সেবার লক্ষ্যে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন "বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড"গঠিত হয়।

আরএস