কুড়িগ্রামের রাজারহাটে সবার অজান্তে নিজঘরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোচালক রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর মিয়াপাড়ার মৃত বন্দে আলী মিয়ার ছেলে তিন সন্তানের জনক আবু কালাম(৫৫)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় নিজঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত কাজ করার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানান, হঠাৎ করে আবু কালামের ভাগিনা বউয়ের আর্তনাদের চিৎকার শুনতে পেয়ে আমরা (প্রতিবেশী) ছুটে এসে তাদের বাড়িতে জড়ো হয়ে জানতে পাই বিদ্যুৎস্পৃষ্টে কালাম মারা গেছে। পরে ঘরের ভিতরে দেখি কালামের নিথরদেহ পড়ে রয়েছে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো. আবদুল্লা হিল জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন