জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম

রাশেদুল ইসলাম, কক্সবাজার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৪:২৮ পিএম
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম৷

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দৈনিক আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি৷

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় পুলিশ হেডকোয়ার্টাসের হল অফ ইন্টিগ্রিটিতে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মো. রফিকুল ইসলামের হাতে এই শুদ্ধাচার পুরস্কার তুলে দেন।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থ বছরের জন্য অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম দৈনিক আমার সংবাদকে জানান, সকলের নিকট দোয়া চাই যেন সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে আমার কর্তব্য সম্পাদন করতে পারি৷ এই পুরস্কার আমার আগামী দিনের অনুপ্রেরণা৷

তিনি আরো জানান, এই পুরস্কার আমাকে ভালো কাজে আরও বেশি উৎসাহ দেবে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে শক্তি জোগাবে।

শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআর এম) ব্যারিস্টার মো. হারুনুর রশীদ‍‍`র সভাপতিত্বে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

এআরএস