গোপালগঞ্জঞ্জের কাশিয়ানী উপজেলা সদর বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক ভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার সাকাল ৬টা থেকে কাশিয়ানী উপজেলা সদর বাজার ও তার আশেপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো এ অভিযান চলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে অর্ধশত শ্রমিক ও নেচার গার্ড নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও নেচার গার্ড এর সদস্যরা উপজেলা সদর বাজারের ব্যাবসায়ীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কয়েকটি ময়লা আর্বজনা টানারভ্যান তৈরি করা হয়েছে। প্রতিদিন রাত ৯ টায় ময়লা আবর্জনা নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা হবে। প্রতি সাতদিনে একবার সেই মায়লা-আর্বজনা ধ্বংস করা হবে। তাতে পরিবেশ ভালো থাকবে।
উল্লেখ্য গত বুধবার বিকালে কাশিয়ানী উপজেলা সদর বাজারে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন