মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন বলেছেন, নাটক, ছবিতে যেসব আঞ্চলিক ভাষা ব্যবহার হয় সেটি বাস্তব জীবনে প্রয়োগ করা যাবেনা বরং মাতৃভাষা বাংলার উপর বিশেষ দক্ষতা ও শুদ্ধভাবে তার প্রয়োগ করা প্রতিটি বাংলাদেশি নাগরিকের উচিত।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সেলিব্রেটি সোলায়মান সুখন। নির্মাতা সাকিব রায়হান তরুণ-তরুণীদের উদ্দেশে আলোচনায় অংশ নেয়।
এসময় তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর’র কমিটির আহ্বায়ক শাহীন আলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে, টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য তথ্যপ্রযুক্তিবিদ রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন