সিরাজগঞ্জের বেলকুচিতে জামাত-বিএনপির ২৮ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।
ওসি আনিছুর রহমান জানান, গতকাল বিকেল থেকে আমরা বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত-বিএনপির আটাইশ নেতাকর্মীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা সহ একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন