নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ পরিস্কার করার সময় গাছ থেকে পড়ে আজিজ প্রামাণিক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের শালাইনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ প্রামাণিক একই ইউনিয়নের বড় পাঁকা গ্রামের মৃত আসকান প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ প্রামাণিক দীর্ঘদিন থেকে মানুষের নারিকেল গাছ পরিষ্কার করা কাজ করে আসছিলেন। সোমবার সকালে তিনি শালাইনগর গ্রামের তছের উদ্দিনের নারিকেল গাছ পরিস্কার করতে এসেছিলেন। গাছে উঠে গাছ পরিস্কার করার সময় গাছের সাথে তার মাজায় বাঁধা দড়ি ছিঁড়ে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং কয়েক মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলে মারা যান।
পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম মুকুট নারিকেল গাছ থেকে পড়ে আজিজ প্রামাণিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন