আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা হত্যা দিবসে র‌্যালি-আলোচনা সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৩:৫৭ পিএম
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা হত্যা দিবসে র‌্যালি-আলোচনা সভা

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে (৭ নভেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হত্যার মাস্টারমাইন্ড আখ্যায়িত করে তাঁর মরণোত্তর বিচারের দাবি জানান বক্তারা।

এআরএস