নেত্রকোণার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের মাসকা বাজারের সন্নিকটে সোমবার (২৮ নভেম্বর) বিকালে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে খোরশেদা বেগম (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে। নিহত খোরশেদা বেগম কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের হযরত আলী স্ত্রী।
নিহত খোরশেদা বেগম ছেলে মো. হান্নান মিয়া জানান, তাঁর মা রোববার মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সোমবার বিকালে মেয়ের বাড়ি থেকে ইজিবাইকে উঠে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে মাসকা বাজারের পাশে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, তিনি ট্রাক-ইজিবাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন