চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) দুই রাউন্ড কার্তুজসহ অবৈধ অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত উপজেলার পশ্চিম নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌওলান খায়েজ আহম্মদ শাহার বাড়ির মৃত মফজল আহম্মদের ছেলে মো. মুসলিম (৪৭) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে ২৯ নভেম্বর বুধবার রাত ১১.৩০ ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সামমাহালদার পাড়া গ্রামস্থ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দক্ষিণ পার্শ্বে সামহালদার পাড়া গামী রাস্তার ব্রীজের উপর হতে অভিযান চালিয়ে রাউজান থানায় কর্মরত এসআই (নিঃ) টুটন মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ মুসলিমকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র,দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন