খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের অভিযানে ৬শ` ৪০পিচ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুত্রুবার (৮ডিসেম্বর) ভোর ৫টার দিকে খাগড়াছড়ির পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির নিজ বসত ঘর থেকে ৬শ`৪০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সৈকত পাটোয়ারী (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি-সৈকত পাটোয়ারী (২৬) পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকার বাসিন্দা মৃত রফিক উল্ল্যা পাটোয়ারী এর ছেলে।
পানছড়ি থানা পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে। যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন