৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের ১১৮টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার নিবার্হী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমে স্ব স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী নিয়ে যায়। এসময় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনীর লোকজন এসব কেন্দ্র পর্যায়ে নেওয়ার সহযোগিতা করেন।
সহকারি রির্টানিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, ভোটের দিন ভোর থেকে প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যালট পেপার পৌঁছানো হবে।
এদিকে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ৭৬০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন। পৌরসভাএবং ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১৮টি।
এআরএস

আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন