বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোবাইলফোন ব্যবহারের অভিযোগ দুই এজেন্টকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।
রবিবার বেলা ১টার দিকে ওই দুই এজেন্টকে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
তিনি জানান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের এজেন্ট মনির হোসেন ভোট কক্ষে মোবাইল ব্যাবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তাদের দন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন