রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে প্রথম আগুন লাগে। পরে মুহূর্তেই তা আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।
সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় বিষয়টি নিশ্চিত করেছেন।
বলেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন