রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় লেবু মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোবার সাড়ে ৯টার দিকে উপজেলার বিজলের ঘুণ্টি মেনাজের চাতালের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে মেনাজের চাতালে সন্নিকটে পৌঁছালে অপরদিকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মারা যায় লেবু মিয়া।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন