কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাবিবুর রহমান হবি (৪৭), আহাদ আলী (৪৫), শামীম হোসেন (২৫), শাহ আলম (৩০), ছাদেকুল ইসলাম (২৬) ও মিজানুর রহমান (৪৬)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ির ভেতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন